বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির সাথে মহল্লাবাসীর মতবিনিময়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

১২ নং সরাইপাড়া ওয়ার্ডের আওতাধীন দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির সাথে মহল্লাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ঝর্ণাপাড়া আলহাজ্ব মাহবুব আলম সাহেবের বাড়ীর প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শামসুল আলম।
প্রধান অতিথি বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবে। বাঁধা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অনেক বাঁধা পেরিয়ে আজকে আমি এতদূর এসেছি। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি।
আরো উপস্থিতি ছিলেন মহল্লা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু জাহের আলম সেকু সর্দার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম।
সভাপতিত্ব করেন মহল্লা কমিটির মো: মিয়া ফেরদৌস সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারুফ বিন মোস্তফা, মোঃ ইউসুফ খান এবং মো:সাজ্জাদ হোসেন সায়েম। মতবিনিময় সভায় মহল্লাবাসী তাদের মতামত তুলে ধরেন। মহল্লা কমিটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য গুলো উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় মহল্লার শিশুদের দ্বীনি শিক্ষা অর্জন করা, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা,সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, রাস্তায় মোড়ে-মোড়ে আড্ডা দেওয়া, জুয়ার আসর, মদের আসর বন্ধ করা, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মহল্লায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, তরুণদের জন্য জিমনেসিয়াম ও খেলাধুলার ব্যবস্থাসহ ৪২টি বিষয় নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত সকলে কমিটির ‘লক্ষ্য ও উদ্দেশ্য’ বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মহল্লার কমিটি উপদেষ্টা কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন মাস্টার, মোঃ আবু সাঈদ। এতে আরো উপস্থিতি ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য জহির আহমেদ, মজিবুল হক মজু, আজিজুল হক, মাবুদ সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝর্ণাপাড়া সমাজের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, মো: নুরুল আলম, মো: নুরুল আলম জুয়েল, আবদুল খালেক নান্টু। মহল্লার কমিটির সহ-সভাপতি দৌলত খান, সহ-সভাপতি আব্দুল হালিম বাবু, মো: হাবিব উল্লাহ, আব্দুস শুক্কুর,সাধারণ সম্পাদক নুর উল্ল্যাহ, সহসাধারণ সম্পাদক নাহিদুল মাহাবুব স্বদেশ, অর্থ সম্পাদক মো: কলিম উল্ল্যাহ, সহ-অর্থ সম্পাদক মোঃ আলী রেজা রাজু, এমদাদুল ইসলাম রাজু, মোঃ আরেফিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ বাবুল, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মাস্টার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বেলাল, প্রচার সম্পাদক মো: সেলিম উল্ল্যাহ, ক্রীড়া সম্পাদক মো: বখতিয়ার, সহ- সাংস্কৃতিক সম্পাদক আবদুল রাজ্জাক নিপু, পরিবেশ বিষয়ক সহ সম্পাদক মো: সোহেল, সফিকুল ইসলাম জনি, মো: নাছির।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...