শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চমেকে ইন্টার্ন চিকিৎসকের মারধর, প্রতিবাদে কর্মবিরতিতে নার্সরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক হাসপাতালে কর্মরত এক নার্সকে মারধর করেছেন। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে হাসপাতালটির নার্সরা কর্মবিরতিতে গেছেন।

চমেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রোগী ভর্তি করাতে আসেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় এক নারীর সঙ্গে এক নার্সের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নার্সকে মারধর করেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। সেখানেই ঘটনা শেষ হয়নি। এর কিছুক্ষণ পর ৫০ জনের মতো একটি দল এসে ওই ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এর প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন চমেক হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে চমেকের সামনে অবস্থান নিয়ে এই হামলার বিচার চান নার্সরা। এতে নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। বিক্ষোভরত নার্সরা জানান, ডিউটিরত অবস্থায় একজন নার্সের পেটে শিক্ষানবিশ চিকিৎসক লাথি মেরেছিলেন। কেন লাথি মেরেছিলেন, তার জবাব চান তাঁরা। একই সঙ্গে এর সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘আমরা নার্স-স্টাফদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...