মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে পটিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় সংগঠনের সদস্যরা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু ও সদস্য সচিব আবদুর রহমান রুবেলের নেতৃত্বে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, রাজনীতিক সুকোমল দে, এডভোকেট আশীষ চৌধুরী, এডভোকেট খুরশীদ আলম, সেলিম উদ্দিন, মদিনা বেগম, অলক দাশ, অধ্যাপক ভগীরথ দাশ, আনোয়ার হোসেন, মীর্জা রফিকুল ইসলাম, গৌতম চৌধুরী, আবু সাঈদ তালুকদার খোকন, সাংবাদিক পলাশ রক্ষিত প্রমুখ।
বিজয় দিবসে পটিয়া গৌরব সংসদের শ্রদ্ধাঞ্জলি
অনলাইন ডেস্ক

