শনিবার, ২০ জুন ২০২৬

জমি নিয়ে বিরোধ, মীরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ইটের আঘাতে মীরসরাইয়ে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫৫) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের ৪র্থ সন্তান। ভাতিজা হেলাল নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে হেলাল উদ্দিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ সোমবার সকালে জমির বিরোধ নিয়ে চাচা আবুল কালামের সাথে তর্কে জড়ায় ভাতিজা হেলাল।

বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগ) নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া-বিবাদ হয় নাই। কি থেকে কি হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করলো কিছুই বুঝে উঠতে পারছি না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় চাচার হাতে ভাতিজার নিহত হওয়ার খবর শুনেছি। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান অবহত আছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...