বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ভবনের ভেতরে দুই উপ-উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা অংশ নেন।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের নাগরিকদের করের টাকায় বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, কোনো রাজাকারের টাকায় নয়। একজন উপ-উপাচার্যের কাছ থেকে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়, তাই তাকে পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, তিনি বর্তমানে একটি কর্মসূচিতে আছেন এবং এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না।

এদিকে, ওই বক্তব্যের প্রতিবাদে ইতিহাস বিভাগ তাদের নবীনবরণ অনুষ্ঠানে অধ্যাপক শামীম উদ্দিন খানকে বয়কট করেছে। পাশাপাশি আরও দুটি বিভাগ তার বক্তব্য প্রত্যাখ্যান করে পৃথক বিবৃতি দিয়েছে।

উল্লেখ্য, গতকাল ৫৪তম শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘যে সময় আমি দেশ থেকে পালানোর চেষ্টা করছি, জীবিত থাকবো নাকি মৃত থাকবো সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি, সেই সময়ে পাকিস্তানের যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে—এটা আমি রীতিমতো অবান্তর মনে করি।’

এই বিভাগের সব খবর

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা...

সর্বশেষ

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান...