শনিবার, ২০ জুন ২০২৬

রাউজানে ৩০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে ৩০ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু তাহের উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে।

গতকাল রোববার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু তাহের একসময় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। ক্রসফায়ারের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। গত বছরের ৫ আগস্টের পর দেশে ফিরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকালে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের এমদাদুল হক ওরফে খোকনকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরসহ ১৫ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে রাউজান থানা পুলিশ ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে ৩৬৪/৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) আসামি আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে আবু তাহের পলাতক ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...