শনিবার, ২০ জুন ২০২৬

বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পুসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত খুরশিল আলম (৩২) নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা। অপরজন মোহাম্মদ হাসান প্রকাশ আকাশ (২৭) চট্টগ্রামের ভূজপুর থানার পুখিয়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক টেম্পু (চট্ট মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি করা হলে ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত চলছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...