সোমবার, ২৯ জুন ২০২৬

আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ড্রাইভার ও যাত্রী সেজে ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে একটি চক্র। আকবরশাহ থানা পুলিশ অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি প্রাইভেটকার ও কার্তুজসহ দেশীয় অস্ত্র-শস্ত্র জব্দ করা হয়।

রোববার গভীর রাতে নগরীর জাকির হোসেন রোডস্থ বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তার ওপর হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ডাকাত চক্র চট্টগ্রাম মহানগরীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার নিয়ে ঘুরে বেড়ায়। তাদের একজন ড্রাইভার ও অন্যারা যাত্রী সেজে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠিয়ে থাকে। পরে কিছুদূর যাওয়ার পর কোনো নির্জন জায়গা দেখে যাত্রীর সর্বস্ব লুটে চোখে মলম লাগিয়ে নামিয়ে দেয়। এদের বিরুদ্ধে হাটহাজারী, আনোয়ারা, বোয়ালখালী, সাতকানিয়া, পটিয়া, কোতোয়ালি, হালিশহর, আকবরশাহ থানা, ফেনী সদর, ছাগলনাইয়া ও সোনাগাজী থানা এবং হাজিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী জেলার আজিজুল হক (৫২), মো. রাসেল (২৬) ও নুরুল আবছার, কুমিল্লার কালাম ড্রাইভার (৪০), কক্সবাজারের পেকুয়ার শফিউল আলম (৩৩), আনোয়ারার মো. হারুন অর রশিদ (৩৫), পটিয়ার লোকমান হাকিম (৪৮), ভোলার মো. জাকির হোসেন (৩২) ও মো. ইলিয়াছ (২৯)।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...