বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাবা হারালেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাবা আবু মোহাম্মদ হোছাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবু মোহাম্মদ হোছাইন (৮০) বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টা দিদার মার্কেটের পেছনে দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৩টা সাতকানিয়ার মাদার্শায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে বিকাল ৪টায় সাতকানিয়া মাদার্শা বুড়িপুকুর মসজিদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চট্টগ্রাম প্রতিদিন পরিবারের শোক

আবু মোহাম্মদ হোছাইনের মৃত্যুতে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরীসহ সকল সহকর্মী শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিইউজের শোকবার্তা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) স্থায়ী সদস্য হোসাইন তৌফিক ইফতিখারের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে সিইউজে নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখারের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।

চট্টগ্রাম প্রেসক্লাবের শোক

চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য হোসাইন তৌফিক ইফতিখারের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজনৈতিক মহলের শোক

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাবার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, উত্তর জেলা বিএনপির নেতা সৈয়দ নেছার উদ্দিন ভুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামশুল আলম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আলী মর্তুজা খান, নগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঈনউদ্দিন মোহাম্মদ শহীদ ও নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শিবলী নোমান রিফাত, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী তাইফুর জুনায়েদ তানিম শোক জানিয়েছেন। তারা শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা ও ধৈর্য ধারনের আহবান জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...