শনিবার, ১৩ জুন ২০২৬

আহলা দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ হযরত নূরী বাবা (রহঃ) এর ৪৯তম ওরছ শরীফ ও ইতিহাস

মাঈন উদ্দীন রুবেল
- Advertisement -
Single page 1st Paragraph

তরিকত ও তাসাউফ চর্চার অন্যতম আধ্যাত্মীক বিদ্যাপীঠ, চট্টগ্রামস্থ  বোয়ালখালী থানার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফ বহু পূর্ব থেকে ইসলাম ও সূফী দর্শনে বিশ্বাসী তরিকতপন্থী মুসলমানদের এক মহা মিলন কেন্দ্র । ইসলাম ধর্মের মহৎ বাণী, শান্তি প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) সুদূর বাগদাদ শরীফ থেকে তৎকলীন বাংলা, গৌর রাজ্য হয়ে দীর্ঘ ভ্রমন শেষে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বোয়ালখালীর জমিনে তশরীফ আনেন । তাঁরসাধনা এবং শান্তির বাণী প্রচারের ফলে এই অঞলের মানুষ-জন ক্রমশঃ ইসলামের মহান দীক্ষা ও আধ্যাত্নিক দর্শনে জ্ঞান লাভ করে । ধর্মীয় কর্মকান্ড সম্পাদনের জন্য হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) ষোড়শ শতাব্দীর শেষ দিকে বর্তমান আহলা দরবার শরীফ প্রাঙ্গনে একটি মসজিদ নির্মাণ করেন যা এখনও বর্তমান রয়েছে)। সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) বেছাল প্রাপ্ত হন ।

তাঁর মাজার শরীফ ক্রমে আধ্যাত্নিক সাধনার প্রবিত্র স্থান হিসেবেউল্লেখযোগ্য হয়ে উঠে । কথিত আছে যে হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) মদিনা মোনাওয়ারায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জেয়ারত কালে হুজুর পূরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজ করেন যেন, তাঁর বংশের প্রতিটি প্রজন্মেই আউলিয়া কেরামের জন্ম হয়। হযরত গাউছে পাক (রহঃ) এর আওলাদে পাক”শামসুল আরেফীন সৈয়দ সুলতান আহমদ বাগদাদী (রহঃ)” নামের আরেক সূফী সাধক সুদূর বাগদাদ শরীফ হতে সপ্তদশ শতাব্দীর শেষদিকে এই পবিত্র স্থানে আগমন করেন এবং গভীর আধ্যাত্নিক সাধনায় নিমগ্ন হন। জন শ্রুতি আছে যে, সপ্তদশ শতাব্দীর আরো শেষের দিকে জরিপে নিয়োজিত  কর্মীরা এই এলাকায় এসে ধ্যানস্থ সাধক “শামসুল আরেফীন সৈয়দ সুলতান আহমদ বাগদাদী (রহঃ)” এর দর্শন লাভ করেন। তখন তিনি ‘আল্লাহু’ যিকিরে রত ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় তাঁর দেহ উই পোকার ঢিবি দ্বারা আচ্ছাদিত ছিল। ধ্যানস্থ অবস্থায় তাঁর ‘আল্লাহু’ যিকির অনুযায়ী জরিপকর্মীরা এই অঞ্চলের নাম ‘আল্লাহু’ শব্দের অনুগমনে ‘আহলা’ নিধারণ করেন।
হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) এর বেছাল প্রাপ্তির পর তাঁর বংশধরদের মধ্যে যথাক্রমে হযরত শেখ দানু চৌধুরী সাহেব, হযরত শেখ মুনীর চৌধুরী সাহেব, হযরত শেখ আনিস চৌধুরী সাহেব ও হযরত মৌলভী সফর আলী চৌধুরী সাহেব খাদেম হিসেবে আহলা দরবার শরীফ কেন্দ্রে ধর্মীয় ও আধ্যাত্নিক জ্ঞানচর্চা বজায় রাখেন।ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মৌলভী সফর আলী সাহেব এর ঔরশে কুতুবে জামান জনাব কাজী আছাদ আলী (রহঃ) জন্মগ্রহন করেন।পূর্ব পুরুষদের আধ্যাত্নিক ঐতিহ্যে লালিত হওয়ার কারণে শৈশবে তাঁর মনে গভীর খোদাপ্রেম, সৃষ্টি জিজ্ঞাসা ও ধর্মানুরাগের উন্মেষ ঘটে। মাধ্যমিক শিক্ষার সমাপনান্তে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উচ্চশিক্ষার্থে তিনি হিন্দুস্থান গমন করেন। জনাব কাজী আছাদ আলী (রহঃ) চট্টগ্রামের তৎকালীন রাঙ্গুনিয়ায় কাজী (বিচারক) পদে নিয়জিত হন। শৈশবে লালিত খোদা প্রেম ও আধ্যাত্নিক জিজ্ঞাসা দীর্ঘদিন তাকেঁ একজন কাজী হিসেবে আটকে রাখতে পারেনি। জমিদারীর ভোগবিলাসী জীবনও তাকে কখনাও হাতছানি দেয়নি।এসময় তিনি উপমহাদেশখ্যাত মাইজভান্ডার শরীফের গোড়াপত্তনকারী “গাউছুল আজমহ যরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদউললাহ (কঃ)” এর আধ্যাত্নিক শিষ্যত্ব লাভ করেন। সাধনা ও রেয়াজতের সু-কঠিন সৌপান সমূহ পার হয়ে সিদ্বি লাভের পর তিনি হযরত কেবলা (কঃ) এর অন্যতম ‘খলিফা’ হিসেবে পরিনত হন এবং ‘জনাব’ উপাধি পান। খেলাফত প্রাপ্তির পর জনাব কাজী আছাদ আলী কেবলা (রহঃ) আহলা দরবার শরীফে অবস্থান নিয়ে সুফীতত্তের চর্চা ও ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানকে দীক্ষা দান করেন। মানুষকে খোদাপ্রেমের শিক্ষাদান ও ত্বরীকত প্রচারের দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে “জনাব কাজী আছাদআলী কেবলা (রহঃ)” ১৩৩৬ হিজরী ১৯১৫ইং ১লা শাবান বেছালপ্রাপ্ত হন। জাহেরী জীবদ্দশায় একবার জযবা হালতে তিনি ভবিষ্যৎবাণী করেন যে, তাঁরএকজন কৃষ্ণবর্ণের পূত্রসন্তান জন্মগ্রহন করবেন। এই কৃষ্ণবর্ণের পূত্রসন্তাই হচ্ছেন হাযতে রওয়া, মুশকিল কূশা, সুলতানুলমোনাজেরীন, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত “হযরতুল আল্লামা শাহ্সূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম সাহেব কেবলা (রহঃ)” প্রকাশ (নূরী বাবা)। হযরত নূরী বাবা (রহঃ)শিক্ষাজীবন শেষে দেশে ফিরে আসেন এবং সাধককূল শিরমনি “মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-ক্বাদেরী মাইজভাণ্ডারী (কঃ)” এর আধ্যাত্নিক শিষ্যত্ব লাভ করেন। হযরত নূরী বাবা (রহঃ) তাঁর সারা জাহেরী জীবনে ভ্রান্তও বাতিলপন্থীদের বিরুদ্ধে অসংখ্য মোনাজেরা বা সম্মুখ বিতর্কে অবতীর্ণ হন এবং শরীয়তের সংশ্লিষ্ট দলিলাদির মাধ্যমে বক্তব্য উপস্থাপনার সাবলিলতায় সহজেই প্রতিপক্ষকে পরাজিত করে ইসলামের সঠিক পথে শামিল করেন। হযরত বাবা ভান্ডারী (কঃ) এর সুযোগ্য খলিফা এবং কুতুবে জামান জনাব কাজী আছাদ আলী কেবলা (রহঃ) এর বংশের অন্যতম আধ্যাত্নিক পুরুষ মোনাজেরে আহলে সুন্নাত  ও ত্বরিকত প্রচারক “হযরতুল আল্লামা শাহ্সূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী আল-চিশতী সাহেব কেবলা (রহঃ)”১৯৭৬ইং ১৪ডিসেম্বর,২৮শে অগ্রহায়ন তারিখে ভোর ৬টা ২২মিনিটে বেছালপ্রাপ্ত হন।
আজ থেকে দু’দিন ব্যাপী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫  ইংরেজি ২৭ ও ২৮ অগ্রহায়ণ,  শুক্রবার ও শনিবার আহলা দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ সুলতানুল মোনাজেরীন, অলিয়ে কামেল হযরত শাহসূফী সৈয়দ নূরুল ইসলাম নুরী বাবা আল কাদেরী আল চিশতি (রহঃ) এর পবিত্র ৪৯ তম ওরছ শরীফ মহাসমারোহে দরবার পাকে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় বর্তমান সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশতী (মা:আ:) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। এই ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় আল্লাহু আল্লাহ শব্দে মুখরিত থাকে দরবার প্রাঙ্গণ। এই মহান হাস্তির নজরে করম আমাদের উপর বর্ষিত হোক। অগনিত শ্রদ্ধা ও সালাম জানাই এই দরবার ও মহান হাস্তীগনের নিকট।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...