বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিপণি বিতানে উইন্টার ফেস্টিভ্যাল উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ঐহিত্যবাহী বিপণি বিতানে (নিউ মার্কেট) শুরু হয়েছে উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১২টায় ফেস্টিভ্যাল উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম। বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম, শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি সগির আহমেদ, উৎসব কমিটির আহবায়ক সামশুদ্দিন আহমদ মোঃ রেজাউল করিম সেন্টু, মোঃ জানে আলম চৌধুরী প্রমুখ।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, বিপণি বিতান চট্টগ্রামের অত্যাধুনিক ও সেরা স্থপতি ধারা নির্মিত একটি বিপণি বিতান। এর সৌন্দর্য বর্ধন এখনো অনেক আধুনিক। এই বিপণি বিতানে আরো অত্যাধুনিক সকল সুবিধা নিশ্চিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নানা পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটি কর্তৃক শীতকালীন ফেস্টিভ্যালের সময়োপযোগী একটি উদ্যোগ। ভবিষ্যতে এ রকম ক্রেতামুখী আরো নান্দনিক নানা আয়োজনেরও আহবান জানান তিনি।

সভাপতি সৈয়দ খুরশিদ আলম বলেন, বিপনী বিতান শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের একটি ঐতিত্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান। যার সুনাম যুগ যুগ ধরে বহমান রয়েছে। এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি পারিবারিক সৌহার্দ্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে।
সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম বলেন, বিপণি বিতান তথা নিউ মার্কেট চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্য বহন করে চলেছে। এই বিপণি বিতানকে আরো নান্দনিক করতে সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। ক্রেতাদের সুযোগ সুবিধা ও চাহিদাকে প্রাধান্য দিয়ে দিয়ে আমরা শুরু করেছি উইন্টার ফেস্টিভ্যাল। আমি মনে করি এই ফ্যস্টিভ্যালে ক্রেতা সাধারণ দারুণভাবে উপকৃত হবেন। গৌরব ও ঐতিহ্যে নিউ মার্কেটের ৬০ বছর। নিউ মার্কেটকে সমুন্নত করতে আগামী বছর glory of 60 years পালন করা হবে। তাই ইন্টার ফেস্টিভাল ২০২৫ এই উৎসব থেকে আগামী বছরের অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হলো।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...