বুধবার, ২২ জুলাই ২০২৬

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. রেহান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য ও সাংবাদিক করিম শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সুশাসিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আইনের শাসন, জবাবদিহি এবং প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা রক্ষা করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুণ্ন রাখতে হবে। তারা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে দেশের প্রতিটি সেক্টরে সুস্পষ্ট জবাবদিহিতা দরকার। আমাদের আজকের অঙ্গীকার—নিজে দুর্নীতি করব না এবং অন্য কাউকে দুর্নীতি করতে দেব না। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...