রবিবার, ১৪ জুন ২০২৬

এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এ্যানি আক্তার (৩০) নামের এক গৃহবধূ। গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় দুটি পুত্র ও তিনটি কন্যা সন্তান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য জন্ম নেওয়া পাঁচ শিশুই বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাদের জন্মকালীন ওজন কম হওয়ায় সতর্কতামূলকভাবে আরেকটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা এ্যানি আক্তার ও তার স্বামী ওয়াহিদুল ইসলাম সুমন দম্পতির বিয়ে হয় ১০ বছর আগে। দীর্ঘ দাম্পত্য জীবনের পরও সন্তান না হওয়ায় তারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, আমরা পরীক্ষাগুলোতে চারটি শিশুর অস্তিত্ব পেয়েছিলাম। কিন্তু অস্ত্রোপচারের সময় চারটি শিশু জন্মের পর হঠাৎ করে আরও একটি শিশুর উপস্থিতি পাওয়া যায়। সেটি আমাদের জন্যও আশ্চর্যজনক ছিল।

তিনি জানান, একটি শিশুর ওজন ১৬০০ গ্রাম, একটি ১৫০০ গ্রাম, একটি ১৪০০ গ্রাম এবং বাকি দুটি শিশুর ওজন প্রায় ১ কেজি করে।

গতকাল বিকাল ৪টার দিকে প্রসব ব্যথা নিয়ে পিপলস হাসপাতালে ভর্তি হন এ্যানি আক্তার। আধঘণ্টার মধ্যেই অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত তাকে হাসপাতালের লেবার রুমে পর্যবেক্ষণে রাখা হয়।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...