শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় পণ্য বর্জন করল কুয়েত

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় পণ্য বর্জন করেছেন কুয়েতের ব্যবসায়ীরা। এদিকে ওই ঘটনার খবর পেয়ে ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

সোমবার (৬ জুন) কাতারের একটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা তাদের তাক থেকে ভারতীয় সব পণ্য সরিয়ে ফেলেছেন।

সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, জর্ডান, লিবিয়া এবং বাহরাইনসহ কয়েকটি দেশ ওই ঘটনার নিন্দা জানিয়েছে।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিনদালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

এদিকে বিতর্কিত ওই মন্তব্যের কারণে নূপুর শর্মা ও নবীন জিনদাল জনসমক্ষে ক্ষমা চেয়েছেন। তবে বিজেপি নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে এবং জিন্দালকে বহিষ্কার করেছে।

কুয়েতের আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটি মার্কেটের কর্মীদের ভারতীয় চা এবং অন্যা পণ্য তাক থেকে নামিয়ে ট্রলিতে স্তূপ করে রেখেছে। এছাড়া ওই সুপারমার্কেটের চালের বস্তা, মসলা ও মরিচের প্যাকেট প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতেও দেখা গেছে। পণ্যগুলো প্লাস্টিক দিয়ে ঢকে তার ওপরে আরবি ভাষায় লিখে দেওয়া হয়েছে, আমরা ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছি।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে। ২০২০-২১ সালে এখন থেকে বাণিজ্য হয়েছে ৮৭ বিলিয়ন ডলারের।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কয়েক কোটি ভারতীয় বসবাস করছেন। এদের মধ্যে ভারতীয় রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...