বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম একাডেমি আয়োজিত শিশুসাহিত্যিক এমরান চৌধুরী স্মরণ সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের শিশুসাহিত্যে এমরান চৌধুরী অনিবার্য এক নাম। নানা শাখায় ছিলো তাঁর বিচরণ। ছড়া, কিশোরকবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, জীবনী, গবেষণা- প্রায় সব শাখায় তিনি ছিলেন স্বচ্ছন্দ ও নিবেদিত। একজন পরিপূর্ণ শিশুসাহিত্যিক। গত ৪০ বছর ধরে শ্রম, সাধনা ও মেধার সম্মিলন ঘটিয়ে শিশুসাহিত্যের নতুন দিগন্তের সন্ধানে যে ভূমিকা নিরবচ্ছিন্নভাবে পালন করেছেন, তাঁর জন্য তিনি পেয়েছেন খ্যাতি ও পরিচিতি। শিশুতোষ ছড়া-কবিতা রচনায় তিনি যেমন অতুলনীয়, তেমনি সমাজমনস্ক ছড়া রচনাতেও তিনি নিপুণ-কারিগর। ছোটোদের মনের নানান সূক্ষ্ম ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো তিনি গভীরভাবে অনুধাবন করেছেন। তাদের আবেগ-অনুভূতি, আশা-আকাক্সক্ষা, ভাবনা-চিন্তা, কল্পনাগুলি অনুভব করেছেন অন্তর দিয়ে। তিনি তাঁর রচনার মাধ্যমে পাঠকের কাছে চিরঞ্জীব থাকবেন।
গত ৬ ডিসেম্বর একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে ও সাহিত্যিক রাশেদ রউফ-এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন এমরান চৌধুরীর বড় ভাই কবি অভীক ওসমান, একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ ও গল্পকার জিন্নাহ চৌধুরী, পরিচালক গল্পকার বিপুল বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, লেখক এস এম আদুল আজিজ, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক বাসুদের খাস্তগীর, ও অনুবাদক ফারজানা রহমান শিমু, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হৃদয় হাসান বাবু, কবি সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক নাসের রহমান, ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, মিজানুর রহমান শামীম, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, কবি আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, গল্পকার সাঈদুল আরেফীন, ইফতেখার মারুফ, কবি জি.এম জহির উদ্দিন, মারজিয়া খানম সিদ্দিকা প্রমুখ।

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...