সোমবার, ২৯ জুন ২০২৬

 শাহ্ আমানত সেতু - কবি নজরুল ইসলাম সড়ক

দুর্ঘটনা রোধে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ্ আমানত সেতু সংলগ্ন ব্রিজঘাট থেকে কবি নজরুল ইসলাম সড়ক পর্যন্ত দুর্ঘটনা রোধে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের রাজনৈতিক ফেলো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাইয়ুমুর রশিদ বাবু। তিনি বলেন, কর্ণফুলি ব্রিজঘাট থেকে কবি নজরুল ইসলাম সড়ক পর্যন্ত দূর্ঘটনা রোধে ভারী যানাহনের গতি নিয়ন্ত্রণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মহানগরীর বিকল্প প্রবেশপথ হওয়ায় এই সড়কে বিভিন্ন ধরণের ভারী যানবাহন চলাচল করে। ফলে বড় ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ইত্যাদি বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতির কারণে এই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা প্রায় নিয়মিত আকার ধারণ করেছে। দুর্ঘটনার আতঙ্ককে সাথী করে এই এলাকার জনসাধারণ পথ চলতে বাধ্য হচ্ছে। করোনা মহামারী শুরুর আগে এই এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উল্লেখিত সড়কের এই অংশটুকু আবাসিক এলাকার মধ্যে দিয়ে অতিক্রম করেছে, যাতে প্রায় দশ হাজার জনসাধারণের বসবাস। সড়ক সংলগ্ন এলাকায় তিনটি স্কুল, একাধিক মসজিদ, মন্দির, নিত্য পণ্যের বাজার এবং অসংখ্য ক্ষুদ্র ও পাইকারি আড়তের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মহানগরীর অন্যতম জনবহুল ও বাণিজ্যিক এলাকার সংযোগ স্থলে হওয়ায় সারাদিন বিভিন্ন শ্রেণির পেশার মানুষের চলাচলের ব্যস্ত থাকে এই সড়কটি। স্থানীয় জনসাধারণ ও বিশেষ করে স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে। এছাড়া ভারী যানবাহন চলাচল ও সড়কের পাশে নিত্যপণ্যের বাজার থাকায় যানজট লেগেই থাকে। যা জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। এই জনদূর্ভোগ হতে পরিত্রাণ পেতে জনমত তৈরিতে, স্থানীয় নাগরিক হিসেবে আমরা গণস্বাক্ষর অভিযান পরিচালনা করি এবং প্রায় ৩০০ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি সমূহ ঃ (১) মেরিনার্স সড়ক সংযুক্ত কবি নজরুল ইসলাম সড়কের মুখে ও ফিরিঙ্গিবাজার মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ করা। (২) সড়কের বিভিন্ন স্থানে গতিরোধ ট্রাফিক সাইন স্থাপন। (৩) ভারী যানবাহন মেরিনার্স সড়ক ও ফিরিঙ্গীবাজার সড়ক হয়ে কোতোয়ালী মূল সড়কে চলাচলের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত। এসময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজোনাল ম্যানেজার ছদরুল আমিন, রিজোনাল কো-অডিনেটর ছদরুল ইসলাম, নগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সুলতানা রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...