শিশুসাহিত্যিক এমরান চৌধুরী শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
চন্দনাইশের পূর্ব কেশুয়ার গ্রামে জন্মেছিলেন তিনি। দীর্ঘ সাহিত্যজীবনে ছড়া, কিশোর কবিতা, গল্প ও জীবনীসহ বহু গ্রন্থ রচনা করেন এমরান চৌধুরী। বিভাগীয় পাবলিক লাইব্রেরি পুরস্কার ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা।
শুক্রবার বাদ আসর কদম মোবারক মসজিদে প্রথম জানাজা এবং বাদ এশা কেশুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সাবেক সচিব কবি, নাট্যজন অভীক ওসমানের অনুজ এবং নারীনেত্রী ও প্রকাশক রেহেনা চৌধুরীর বড় ভাই।

