বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জেএসইউএস ডিডিআরসি এওয়াক আয়োজিত অন্তর্ভুক্তি সম্মেলনও মেলায় বক্তাগণ

প্রতিবন্ধী মানুষদের জন্য পারিপার্শ্বিক পরিবেশকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুগান্তর সমাজ  ্উন্নয়ন সংস্থা ( জেএসইউএস), ডিডিআরসি ও এওয়াক আয়োজিত দু’দিনব্যাপী “অন্তর্ভুক্তি মেলা” ও প্যানেল আলোচনা অনুষ্ঠানের আজ ৪ ডিসেম্বর ২য় দিন সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত ১ম অধিবেশনে “ কর্পোরেট খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক দায়বদ্ধতা ( সিএসআর)”  বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের  ফেকাল্টি মেম্বার অধ্যাপক হাবীবুুর রহমানের মডারেশনে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় সিডিডি নির্বাহী পরিচালক আরো বলেন, প্রতিবন্ধী  ব্যক্তিদের সমস্যাকে বড় করে না দেখে তাদের অভিজ্ঞতা, দক্ষতাকে বড়ো করে দেখতে হবে। সমাজসেবা কার্যালয় বা অন্যান্য দপ্তরে  বিদ্যমান সেবার দ্বারপ্রান্তে  প্রতিবন্ধী মানুষকে পৌঁছে দিতে হবে।  সিএসআরের নানা প্রেক্ষাপট তুলে ধরার মাধ্যমে শুরুতেই উপস্থাপিত প্রেজেন্টেশনের আগে প্রতিবন্ধী মানুষদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন  জেএসইউএস বাঁশখালী এপেক্স বডির সদস্য মো. ইয়াসিন আলী, এওয়াকের ইয়ুথ গ্রুপ সদস্য সুমাইয়া আক্তার, ডিডিআরসির সদস্য নিঝুম আক্তার। হলভর্তি প্রতিবন্ধী ব্যক্তি দল, সমাজ কর্মী, সিভিল সোসাইটি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক মহলসহ সকলের উপস্থিতিতে প্রাণবন্ত সঞ্চালনায় প্যনেল আলোচনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, এ কে খান ফাউন্ডেশন প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আবুল বাশার, শিনশিন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন) সুজন কান্তি পাল,  লায়ন  গেট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আনিসুল হক চৌধুরী, ক্লিফটন গ্রুপের পক্ষ থেকে পরিচালক আয়েশা চৌধুরী মাইশাও  লায়ন সাইফুল ইসলাম টুটুল, পিএইচপি ফাউন্ডেশন প্রতিনিধি খোরশেদ আলী, সিডিডির প্রজেক্ট কোঅর্ডিনেটর এস, এম, আলী হাসনাইন ফাতমী প্রমূখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এওয়াকের নির্বাহী পরিচালক শফিউল আলম সিরাজী।

এর আগে ৩ ডিসেম্বর বিকেলে দ্বিতীয় অধিবেশনে আয়োজিত সেমিনারের বিষয় ছিলো“অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎঃ প্রতিবন্ধী শিশু ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ” সিডিডি নির্বাহী পরিচালক নাজমুল বারীর সভাপতিত্বে অধ্যাপক হাবীবুর রহমানের মডারেশনে এই মনোমুগ্ধকর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভিার্সিটির ভিসি প্রফেসর নসরুল কদির। এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিচারক( যুগ্ন জেলা  দায়রা জজ, ল্যাÐ সার্ভে ট্রাইবুন্যাল)চট্টগ্রাম,প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আতাউর রহমান, জেলা সমাজসেবা কার্যলয় চট্টগ্রামের উপপরিচালক ফরিদুল আলম, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ডা. সোমেন, ডা. হামিদ হোসেন আজাদ, ডিডিআরসির ইম্প্যাক্ট গ্রুপ সদস্য মিথিলা নাথ, জেএসইউএস সিআরসির অভিভাবক প্রতিনিধি দলের সদস্য দীপ্তি চৌধুরী প্রমুখ।এতে স্বাগত বক্তব্য রাখেন জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনও ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ।

সমাপণী দিনে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গল্প নাচ  ও নাটক পরিবেশিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব পাঠান মো. সাইদুজ্জামান। এছাড়া দুদিনের অনুষ্ঠানটিতে সংশপ্তকের ইশারা ভাষার প্রশিক্ষক  কোহিনূর আক্তার, ইয়াসমীন আক্তার, শাহানাজ আক্তার ইন্টারপ্রেটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেন।

উল্লেখ্য সিডিডি ও লিলিয়ান ফাউন্ডেশন সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস), অ্যাসোসিয়েশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড রাইটস (এওয়াক), ডিসএ্যাবন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (ডিডিআরসি)’র উদ্যোগে চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের স্বতঃস্ফৃর্ত অংশগ্রহণে চট্টগ্রামে দুদিনব্যাপী এ  মেলাও  অনুষ্ঠান প্রতিবন্ধী মানুষের মনে যথেস্ট আশার সঞ্চার করেছে। প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক মেলা ২০২৫ এ প্রায় ১৯ টি সংগঠন স্টল দিয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...