বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই -ধর্ম উপদেষ্টা

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সব দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে – এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। তিনি বলেন, যত দ্রুত নির্বাচন সম্পন্ন হবে, দেশের জন্য ততই কল্যাণ বয়ে আনবে। আমরা আশা করি সব রাজনৈতিক দলের উপস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের দেওয়া রায়ের ভিত্তিতেই তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন আয়োজন স্থগিতের দাবিতে করা হাইকোর্ট রিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করার সাংবিধানিক অধিকার সবার আছে; এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে তিনি নিশ্চিত করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ নির্বাচন কমিশন ইতোমধ্যেই ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উপস্থিত ছিলেন। ৮ দলীয় জোটের আন্দোলন প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, ‘আন্দোলন যে কেউ করতে পারে। তবে তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা ও বৈঠক হচ্ছে। তারা জনগণকে ‘হ্যাঁ-না’ ভোটে সম্পৃক্ত করতে চাইছে।’

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...