চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরুণ চৌধুরী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামের মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (এফআইডিসি) ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

