বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নভেম্বরে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) গত নভেম্বর মাসে ৭শ’ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

এটি বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন। এই ঐতিহাসিক অর্জন এমএসটিপিপির অসাধারণ কার্যকারিতা ও নিরবচ্ছিন্ন সক্ষমতার প্রতীক।

সোমবার বিআইএফপিসিএল-এর দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পুরো মাসে এমএসটিপিপি জাতীয় গ্রিডে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ দশমিক ৫ শতাংশ। এর ফলে এটি দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এই মাইলফলক বিদ্যুৎকেন্দ্রটির উন্নত শিল্প সক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা, এবং সুচিন্তিত আর্থিক ও কার্যক্রম পরিকল্পনারও প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, এমএসটিপিপি নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছে।

অবিচল কর্মদক্ষতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে এমএসটিপিপি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশের শিল্প, গৃহস্থালি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...