সোমবার, ১৫ জুন ২০২৬

মিরসরাইয়ে পিকআপে ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মীরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

‎নিহত মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা৷ আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা৷

‎শনিবার (২৯ নভেম্বর) ভোরে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

‎হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আনারস, পেঁপে, কাচামরিচ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷ শনিবার ভোরে মীরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়৷ এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়৷ ঘটনাস্থলে ব্যবসায়ী নিহত হন৷

‎মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি৷

‎কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, শনিবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মরদেহ থানায় নিয়ে আসা হয়৷ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে৷

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...