বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উৎসব সুপার মার্কেটের ব্লগিং প্রতিযোগিতায় সেরা ১০ কনটেন্ট ক্রিয়েটর সম্মানিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর অন্যতম সুপার মার্কেট “উৎসব”–এর আয়োজনে “Vlogging Competition 2025”-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন কনটেন্ট ক্রিয়েটরের হাতে তুলে দেওয়া হয় Crest of Excellence, পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় Certificate of Participation। অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের প্রতিভা ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও মানসম্মত কনটেন্ট তৈরিতে ব্লগারদের উৎসাহিত করতেই উৎসব সুপার মার্কেটের এই প্রশংসনীয় আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, পাঁচলাইশ আবাসিক এলাকার সেক্রেটারি মোহাম্মদ আবু শাহেদ সেলিম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের সেক্রেটারি ও Asperia Health Careএর চেয়ারম্যান গোলাম মাসুদ বাকি। এছাড়া উপস্থিত ছিলেন উৎসব সুপার মার্কেটের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম সোহেল, ম্যানেজিং ডিরেক্টর শহিদুল হক আজাদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

বিজয়ীরা এমন আয়োজনের জন্য উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াহিদ উর রহমান সাদি, শারাফত সিদ্দিকী রাহেব এবং আহমেদ খালেদ কায়সার। আয়োজকদের মতে, এ ধরনের সৃজনশীল উদ্যোগ প্রতিবছর আয়োজন অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...