সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট

একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল কিশোরী সানজিদা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীর্ঘ এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলে কিশোরী সানজিদা (১৪) । মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত কিশোরী সানজিদা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক চৌধুরীর (চৌকিদার) মেয়ে এবং মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, গত ৬ মে (শুক্রবার) পার্শ্ববর্তী চাচাত বোনের শ্বশুর বাড়ির তৃতীয় তলায় উঠে আম পাড়তে গিয়ে ছাদের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন সেখান হতে ঢাকা চানখারপুলস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় আজ (৭ জুন) ভোর ছয়টায় তার মৃত্যু হয়। আজ (মঙ্গলবার) রাতে মুন্সি কাবিতা চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী বলেন, আমরা শেখপাড়া এলাকাবাসীর কাছ হতে তার চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছি। কিন্তু তাকে বাঁচানো গেল না। তার বিদ্যুৎস্পৃষ্টের পরে বিদ্যুৎ বিভাগ তারে কাভার করেছেন। এমন আরো অনেক ঝুঁকিপূর্ণ লাইন আছে যা অতিদ্রুত কাভার করা প্রয়োজন। অন্যথায় এমন দূর্ঘটনায় প্রাণ হারাবে কোন সম্ভাবনাময়ী তরুণ-তরুণী।

 

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...