রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরকার এক কার্গো এলএনজি আমদানি করবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে স্পট মার্কেটে এক কার্গো এলএনজি আমদানি করবে। এর জন্য ব্যয় হবে প্রায় ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৬৪ মার্কিন ডলার।

দিনের ক্রয় কমিটির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে নতুন একটি সার বাফার গুদাম নির্মাণ এবং একটি বড় রেলওয়ে উন্নয়ন প্রকল্পে পরামর্শক সেবায় ভ্যারিয়েশন অনুমোদন।

দেশব্যাপী সার সংরক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই কমিটি ‘সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন বাফার গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে।

প্যাকেজ-৫, লট-১ এর আওতায় কাজটি ৫৫ কোটি ২৫ লাখ টাকার চুক্তিতে মেসার্স এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এ সুবিধা আঞ্চলিক সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং সারাদেশে আরও সহজ ও কার্যকর বিতরণ ব্যবস্থা নিশ্চিত করবে।

ক্রয় কমিটির সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ‘দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত একক লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ এসডি-৩ প্যাকেজের আওতায় পরামর্শ পরিষেবার জন্য একটি পরিবর্তন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়াও, দিনের বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রস্তাব অনুমোদন করা হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...