শুক্রবার, ১৯ জুন ২০২৬

হত্যাসহ ১৬ মামলার আসামি হাটহাজারীর যুবলীগ নেতা হানিফ গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীর সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ ১৬টি মামলার আসামি মো. হানিফ (৪০) কে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফতেপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা হানিফ উল্লেখিত ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাহয্যা পাড়ার লাতু শিকদার বাড়ির মৃত নূর মোহাম্মদের পুত্র।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপন নাথ, মো. ফখরুল ইসলাম, আলী আকবর ও এএসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ মো. হানিফকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের গত অগাস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলা, অবৈধ দখলবাজি, মাদক ব্যবসা, সরকারি গাছ বিক্রি, হত্যাসহ (২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত) হাটহাজারী ও রাউজান থানায় ১৬টি মামলা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া রবিবার রাত আটটার দিকে জানান, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৬ টি মামলা পাওয়া গেছে, আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেফতারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...