১২ নভেম্বর বুধবার মাইজদী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত প্রভাতি শিশু শিক্ষা প্রতিষ্ঠানে আন নূর চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই ক্যাম্পে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্থানীয় অভিভাবকরাও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান।
সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন প্রভাতি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লায়লা তারেক। উক্ত ক্যাম্প পরিচালনা করেন আন নূর চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দীন মুরাদ।ক্যাম্পে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন পিজিটি ও চক্ষু বিভাগের মেডিকেল অফিসার মাইশা মালিহা অনন্যা।
ক্যাম্পে চোখের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।ক্যাম্প উপলক্ষ্যে প্রতিটি সেবায় ছাড় দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিশুদের চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম মাইজদীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নুশরাত রুমু , নোয়াখালী

