রবিবার, ২১ জুন ২০২৬

মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল থেকে দুইশ গজ উত্তরে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলো মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির ছাত্র কাউছার হোসেন (১১)। ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।

‎আহতদের একজন একই মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার ৪ জন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলকে ট্রাক চাপ দিলে মোটরসাইকেল সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্রের মৃত্যু হয় ও দুইজন আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎কুমিরা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছে। আরও দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...