শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ৬০ হাজার পিচ ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার, দু’টি মাইক্রোবাস জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি মাইক্রোবাস জব্দ ও পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পটিয়া থানার কাদের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকতৃরা হলেন- লক্ষ্মীপুর সদর এলাকার মো. আবদুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লার মুরাদনগরের মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়ার মো. রাশেদুল আলম (৩৮) ও মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের সরিষাবাড়ীর মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা দু’টি হাইয়েস মাইক্রোবাসে ইয়াবা পাচারের খবর পায় র‌্যাব। পরে সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া থানার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।

তিনি জানান, চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে মাদকবাহী গাড়িগুলো দ্রুত ঘুরে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে মেসার্স নজরুল অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়। গাড়িটি তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অপর মাইক্রোবাসে লুকানো ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...