শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম-এর অভিষেক অনুষ্ঠান

আত্মমানবতার সেবায় রোটারির ভূমিকা অনন্য : কবি আবুল মোমেন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম-এর ৪১ম অভিষেক অনুষ্ঠান গত ৮ নভেম্বর শনিবার নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আফিয়া খাতুন মিরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন। তিনি বলেন, আত্মমানবতার সেবায় রোটারির ভূমিকা অনন্য। স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশনসহ নানা ভালো উদ্যোগ গ্রহণ করে রোটারিয়ানরা মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা পরীক্ষায় ভালো ফলাফল লাভের প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ। ফলে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অর্জনের কোন আগ্রহই নেই। তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশে সবকিছুর চাহিদা আছে কিন্তু জ্ঞানের চাহিদা নেই। আমাদের বাড়িতে বই নেই, গান নেই। আমরা জ্ঞান চর্চা থেকে দূরে সরে যাচ্ছি। ফলে আমাদের চিন্তা-চেতনা হয়ে যাচ্ছে সংকীর্ণ।
অভিষেক চেয়ার রোটারিয়ান পিপি মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পিডিজি এম.এ আউয়াল, রোটারিয়ান ডা. ইমরান বিন ইউনুস, পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, রোটারিয়ান প্রফেসর এম. নাসিরুদ্দিন মজুমদার, রোটারিয়ান আজিজুল বারী চৌধুরী জিন্নাহ, রোটারিয়ান পিপি মাহফুজুল হক, রোটারিয়ান পিপি প্রফেসর ড. ইমাম আলী, রোটারিয়ান পিপি প্রফেসর জসীম উদ্দিন খান, রোটারিয়ান শহীদুল হক, রোটারিয়ান পিপি রুহেলা খান চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোটারিয়ান পিপি ডাঃ মাইনুল ইসলাম মাহমুদ, সদ্য অতিত সেক্রেটারি সাজেদা বেগম চৌধুরী, পিপি এস কে আজিম পিন্টু এসিস্ট্যান্ট কান্ট্রি কো অডিনেটর রিপসা, রোটারিয়ান কেরামত উল আজিম, রোটারিয়ার রেজাউল করিম, রোটারিয়ান এস.এম মুহিদুল হক, রোটারিয়ান মোহাম্মদ এমদাদুর রহমান, সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি উজ্জ্বল বড়ুয়া।
শেষে ক্লাবের সার্ভিস প্রোজেক্ট- আত্মকর্মসংস্থান প্রকল্পে সাবলম্বী হওয়ার জন্য একজন নারীকে একটি সেলাই মেশিন ও বিশুদ্ধ পানির জন্য একটি টিউবল প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...