নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি ২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো ৮ই নভেম্বর ২০২৫। এটাকে নোয়াখালী সুপার মার্কেটের নির্বাচনও বলা হয়। এতে মোট ভোটার সংখ্যা ৬১২।
কমিশনারের দায়িত্বে ছিলেন তিনজন। সোহরাব হোসেন। সভাপতি নির্বাচন পরিচালনা কমিটি, উপজেলা সমবায় অফিসার, সোনাইমুড়ী, নোয়াখালী।
মোঃ দেলোয়ার হোসেন, সদস্য নির্বাচন পরিচালনা কমিটি। উপজেলা সমবায় অফিসার। বেগমগঞ্জ, নোয়াখালী।
মোঃ মনির হোসেন। সদস্য নির্বাচন পরিচালনা কমিটি। উপজেলা সমবায় অফিসার, নোয়াখালী সদর, নোয়াখালী।
এতে ৯ টি পদের জন্য দুটি প্যানেল ও স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ২৫ জন। ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে বিজয়ী মোঃ ইকরাম উল্লাহ। প্রাপ্ত ভোট ২৫৭। ফুটবল প্রতীক নিয়ে সহ-সভাপতি পদে বিজয়ী
মোঃ সিরাজ উদ্দিন। প্রাপ্ত ভোট ১৪৮। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে সম্পাদক পদে বিজয়ী
মোঃ সিরাজুল ইসলাম। প্রাপ্ত ভোট ২৪৪।
কলস প্রতীক নিয়ে সদস্য পদে বিজয়ী মোঃ আজিজুর রহমান। প্রাপ্ত ভোট ২১৪। বৈদ্যুতিক বাতি প্রতীক নিয়ে সদস্য পদে বিজয়ী মোঃ আবু ইউছুফ। প্রাপ্ত ভোট ১৬৮। মোরগ প্রতীক নিয়ে সদস্য পদে বিজয়ী আবুল বাশার। প্রাপ্ত ভোট ১৪৫।
তালা- চাবি প্রতীক নিয়ে সদস্য পদে বিজয়ী কাজী মোঃ গোলাম হায়দার। প্রাপ্ত ভোট ১৮৬।
মই প্রতীক নিয়ে সদস্য পদে বিজয়ী হাজী মোঃ নুরুন্নবী। প্রাপ্ত ভোট ২৩৮।
মোবাইল ফোন প্রতীক নিয়ে সদস্য পদে বিজয়ী মোসলেহ উদ্দীন ইকবাল। প্রাপ্ত ভোট ২২০।
নোয়াখালী সুপার মার্কেটের দ্বি- বার্ষিক নির্বাচনের ফলাফল
নুশরাত রুমু ,নোয়াখালী

