রবিবার, ২ আগস্ট ২০২৬

হালিশহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে এই ঘটনা ঘটে। নিহত যুবক সেখানকার একটি লোহার ডিপোতে কর্মরত ছিল বলে জানা যায়।

নিহতের বোন জানান, শুক্রবার রাত ৯টার দিকে আকবরকে একটি মোটরসাইকেলযোগে এসে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সেখানে আরো লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তারা কাজ সেরে স্থান ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। দুর্বৃত্তদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছে স্থানীয় দোকানদাররা।

চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, হালিশহর থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত আকবর নামে এক যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...