বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে পাখি খাদ্যের ঘোষণায় আনা দুই কনটেইনার ভর্তি ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। আটককৃত পণ্যের বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। পপি সিড ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে আমদানি নিষিদ্ধ।

কাস্টমস সূত্র জানায়, ঘোষিত পণ্যের মূল্য ছিল ৩০ লাখ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

কাস্টমস আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা এই অভিযান পরিচালনা করে। পাকিস্তান থেকে আমদানি করা দু’টি কন্টেইনারে ঘোষণায় ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড উল্লেখ থাকলেও কায়িক পরীক্ষায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড এবং ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া যায়।

পণ্যগুলো আমদানি করে চট্টগ্রাম কোতয়ালি থানাধীন ৭নং কোরবানিগঞ্জে অবস্থিত মেসার্স আদিব ট্রেডিং। তাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করে এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, পাকিস্তান থেকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে দু’টি কনটেইনার ভর্তি পণ্য আমদানি করা হয়। তা খালাসের জন্য ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে আনা হয়। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ চালান দু’টির খালাস স্থগিত করে এবং পরবর্তী সময়ে কায়িক পরীক্ষা সম্পন্ন করে। দুই কনটেইনারে পাওয়া ৩২ টনের মধ্যে ৭ টন পাখির খাদ্য থাকলেও বাকি ২৫ টন ছিল নিষিদ্ধ পপি বীজ। বিষয়টি আড়াল করতে কনটেইনারের দরজার মুখে পাখির খাদ্যের বস্তা সাজিয়ে রাখা হয়েছিল, আর ভেতরের অংশ ভরা ছিল পপি বীজে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং উদ্ভিদ সংগনিরোধ দফতরের পরীক্ষায় ওই পণ্যকে পপি সিড হিসেবে নিশ্চিত করা হয়।

কাস্টমস জানায়, অঙ্কুরোদগম-উপযোগী পপি বীজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য হয়। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পপি সিড ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানি করায় কাস্টমস আইন-২০২৩ অনুসারে চালানটি আটক করা হয়েছে।

এই বিভাগের সব খবর

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম...

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের...