শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, কেন তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে লিখিতভাবে কারণ দাখিল করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১২টার মধ্যে বোর্ডের বিভিন্ন শাখায় কর্মরত সেকশন অফিসাররা পদোন্নতি সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানের দপ্তরে সাক্ষাৎ করতে যান। এসময় হিসাব শাখার সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইউব আলী এবং অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি ছাড়া চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা অশোভন, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

চিঠিতে আরও বলা হয়, জাহেদ হোসেন ও জমির উদ্দিন চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকি দেন এবং রুমে উপস্থিত অন্যদের সঙ্গেও শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন, যা সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থি।

এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে অশালীন আচরণ ও হুমকির অভিযোগে জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে ১০ কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...