সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি’র প্রার্থী এরশাদ উল্লাহ সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে গুলিবিদ্ধ হয়ে সরওয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয়েছেন। আহত অপরজনের নাম শান্ত।

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার চাইল্লাতলী পূর্ব মসজিদ এলাকায় সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিএনপি’র প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তিনি জানান, ‘এরশাদ উল্লাহ সাহেব নির্বাচনী প্রচারে চালিতাতলী এলাকায় এসেছিলেন। সেখানে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে সরোয়ার হোসেন বাবলা নামে একজন মারা যান। কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি।’

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশের এ কর্মকর্তা জানান, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে হতাহতের ঘটনা ঘটে।
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিএনপি কর্মী আনোয়ার হোসেন জানান, ‘চালিতাতলী পূর্ব মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে এরশাদ উল্লাহ জনসংযোগ করার সময় দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এসময় পাশে থাকা এরশাদ উল্লাহ ও শান্ত নামে অপরজন গুলিবিদ্ধ হন। এসময় লোকজন ভীত হয়ে ছুটাছুটি করতে থাকেন।’

এদিকে ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা আহত এরশাদ উল্লাহকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এর মধ্যে এ ধরনের ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক। যারা রাজনীতিকে অস্থিতিশীল করতে চাইছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে এ ঘটনায় তাদের হাত থাকতে পারে।’ হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...