রবিবার, ২১ জুন ২০২৬

হালদা নদীতে অভিযান, বড়শি ও জাল জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চর ঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস।

আজ বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত হাটহাজারীর উত্তর মার্দাশা হালদা নদীর রামদাস ও মুন্সিরহাট থেকে হালদার মোহনা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জাল ও বড়শি জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানে নদী থেকে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর দৈর্ঘ্য প্রায় আট হাজার মিটার। বাজারমূল্য আনুমানিক দুই লাখ চল্লিশ হাজার টাকা। অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা আগেই পালিয়ে যায়। হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

হালদা নৌ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান আলী ও সদস্যগণ অভিযানে সহায়তা করেন।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...