মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পেকুয়া রাজাখালিতে নুহা পাঠাগার উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে সমপ্রতি পেকুয়া উপজেলার রাজাখালি গ্রামে ফৈজুন্নেসা প্রাথমিক বিদ্যালয়, রাজাখালি ফৈজুন্নেসা উচ্চ বিদ্যালয় ও রাজাখালি বেশারাতুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নুহা পাঠাগার উদ্বোধন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের উদ্যোগে এবং ব্যবসায়ী এ জে এম গিয়াসউদ্দিনের সহযোগিতায় স্থানীয় পাঠক ও শিক্ষার্থীদের জন্য জন্য এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। এতে একসাথে প্রায় ১০০ পাঠকের জন্য আসন ব্যবস্থা রয়েছে এবং গল্প, উপন্যাস, সাহিত্য, নাটক, ইতিহাস, সংস্কৃতি, ছোটগল্প, কামিল পাঠ্যানুক্রমের হাদিসসহ বিভিন্ন রকম প্রায় হাজারের অধিক বইয়ের সংগ্রহ রয়েছে। উল্লেখ্য, রাজাখালি ফৈজুন্নেসা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রতিবছর পেকুয়া উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিকে পাশের দিক থেকে প্রথম স্থান ধরে রাখে এবং কক্সবাজার ডিস্ট্রিক্টে শ্রেষ্ঠ বেসরাতুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা। এ উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।
উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক। উপস্থিত ছিলেন পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন্স জেলা ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, জিএলটি লায়ন অশেষ কুমার উকিল, জিইটি লায়ন জাহনারা বেগম, রিজিওন চেয়ারপার্সন –১ লায়ন নিশাত ইমরান ও রিজিওন চেয়ারপার্সন নীলাদ্রি দে। উপস্থিত ছিলেন লায়ন শাহেলা আবেদিন, লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন অনুপম মজুমদার, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন রোকেয়া জামান , লায়ন শিহাব মালেক, লায়ন নূর আক্তার, লায়ন নুরুল আবসার তালুকদার, লায়ন জেরিন আরা, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও শাহাদাত হোসেন সাইফ, ইমরুল কায়েস অপু প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নুহা পাঠাগার স্থানীয় পাঠক ও শিক্ষার্থীদের শেখার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষার আলোই একটি সমাজকে আলোকিত করতে পারে। তিনি আরও বলেন, এখানে গল্প, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞানসহ নানা বিষয়ের বই শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াবে।

দৈনিক আজাদী সম্পাদক ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে দীর্ঘস্থায়ী সেবা। তিনি আরও বলেন, নুহা পাঠাগার কেবল একটি লাইব্রেরি নয়, এটি একটি সামাজিক আন্দোলন যেখানে বই হবে পরিবর্তনের হাতিয়ার। আমরা চাই, এখানকার শিশুরা বইয়ের মাধ্যমে বিশ্বকে জানুক, চিনুক, এবং একদিন নিজেরাও সমাজের পরিবর্তন–স্রষ্টা হয়ে উঠুক।

লাইব্রেরির সভাপতি ও লায়ন রেবেকা নাসরিন বলেন, নুহা পাঠাগার প্রতিষ্ঠার লক্ষ্য হলো গ্রামীণ শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে বিকশিত করা। আমাদের বিদ্যালয় প্রতিবছর যেমন ফলাফলে প্রথমস্থান ধরে রাখে, তেমনি এই পাঠাগার আমাদের শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, এই পাঠাগার রাজাখালির শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও অনুপ্রেরণার এক নতুন জানালা খুলে দেবে।

এই বিভাগের সব খবর

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় তারা...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)- এর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সিএমপির লালদীঘিস্থ সদর দপ্তরের কনফারেন্স কক্ষে...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে এবার বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...

সর্বশেষ

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ...

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য...

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...