রাঙ্গুনিয়া পৌর এলাকা মরিয়ম নগরে ” নজেরেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহারে ‘থেরোবাদী বৌদ্ধদের অন্যতম প্রধান ও জাতীয় ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠান দিনব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গত ১ নভেম্বর শনিবার পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড.সংঘপ্রিয় মহাস্থবির ,প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ড.ধর্মকীর্তি মহাস্থবির মহোদয়। অনুষ্ঠানে সম্মানিত ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া। নজেরেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহারের বিহারধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যানন্দ স্থবির মহোদয়সভার উদ্বোধনী ভাষণ প্রদান করেন। বিহার কমিটির সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি ও এডভোকেট জয় বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড সদস্য ও কৃষ্টি প্রচার সংঘ যুব এর ভাইস চেয়ারম্যান লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, বাবলা মুৎসুদ্দি ,এডভোকেট সসব্যসাচী বড়ুয়া সহ আরও অনেকেই। পূজনীয় ভিক্ষুসংঘের অনবদ্য ধর্মদেশনা অনুষ্ঠানের পরিবেশকে ভাবাবেগে পরিপূর্ণতা পেয়েছে।
সংবর্ধিত অতিথি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া বুদ্ধের শিক্ষা ও কঠিন চীবর দান অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন এবং এর মাধ্যমে অর্জিত পুণ্য অর্জনের আহ্বান জানান। এছাড়াও, তারা সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি নজেরেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহার উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতাসহ সকল প্রকার সহযোগিতার হাত প্রসারিত করবেন এই অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তাঁকে সংবর্ধনায় সম্মানিত করায় বিহার কমিটি ও গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
এছাড়াও সভায় বিভিন্ন বিহার হতে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ , শতশত নরনারীর উপস্থিতিততে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো কঠিন চীবর দান অনুষ্ঠান।
রাঙ্গুনিয়া নজেরেরটিলা সর্বজনীন ধাতুরত্ন বিহারে চীবর দানোৎসব
অনলাইন ডেস্ক

