সোমবার, ১৫ জুন ২০২৬

নেয়াজপুর সংঘাত নিয়ে নোয়াখালী ডিসি অফিসে জামায়াত–বিএনপির জরুরি বৈঠক

নুশরাত রুমু , নোয়াখালী
- Advertisement -
Single page 1st Paragraph

গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির আয়োজিত দারসুল কুরআন অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন, জেলা জুড়ে দাওয়াতি কর্মকাণ্ডে বাধা সংক্রান্ত সমস্যা সমাধান ও নির্বাচনী পরিবেশে আইন–শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ৩ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন:নোয়াখালী জেলা প্রশাসক জনাব ইশতিয়াক আহমেদ।প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন:পুলিশ সুপার – আবদুল্লাহ আল ফারুক,সেনা উপ-অধিনায়ক – রেজাউল রাব্বিএডিসি (জেনারেল), অতিরিক্ত পুলিশ সুপার (রেভিনিউ), জেলা ডিএসবি প্রধান ও সদর থানার ওসি।
জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন:জেলা আমীর – ইসহাক খন্দকার,জেলা সেক্রেটারি – বোরহান উদ্দিন
ছাত্রশিবির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী শহর সভাপতি – হাবিবুর রহমান আরমান শহর আমীর – মাওলানা ইউছুফ,ছাত্রশিবির শহর সেক্রেটারি – আবদুল্লাহ আল মাহবুব।এছাড়াও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও নেয়াজপুর আমীর উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন:জেলা আহ্বায়ক – মাহবুব আলমগীর আলো,জেলা সদস্য সচিব – হারুনুর রশিদ আজাদ,সাবেক জেলা সেক্রেটারি – আবদুর রহমান,জেলা যুবদল সভাপতি – ভিপি জসিম
জেলা যুবদল সেক্রেটারি – নুরুল আমিন,এছাড়াও আরও দুইজন জেলা নেতা অংশ নেন।
বৈঠকে উভয় দলের সম্মতিতে গৃহীত সিদ্ধান্তসমূহ:১. জেলা জুড়ে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
২. নেয়াজপুর ঘটনার সময় ক্ষতিগ্রস্ত ছাত্রশিবিরের ৮ টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও ৩ টি হেলমেট জেলা যুবদল সেক্রেটারি নুরুল আমিনের মাধ্যমে ফেরত দেওয়া হবে।৩. নেয়াজপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়ভাবে উভয় দল বৈঠক করবে।৪. উভয় দল তাদের কর্মীদের সংযত থাকার নির্দেশ দেবে।
৫. উভয় পক্ষের দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে।৬. আইন-শৃঙ্খলা রক্ষায় উভয় দল প্রশাসনকে সহযোগিতা করবে।৭. ফ্যাসিবাদবিরোধী কার্যক্রমে উভয় দল প্রশাসনের পাশে থাকবে।৮. সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
বৈঠক শেষে জেলা প্রশাসক সকল পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। উভয় দলের নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে মাগরিবের নামাজ একসঙ্গে আদায় ও পারস্পরিক দোয়া বিনিময়ের মাধ্যমে বৈঠকটি সমাপ্ত হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...