শুক্রবার, ১৯ জুন ২০২৬

সম্পত্তির লোভে বাবাকে হত্যা, দায় স্বীকার করে ছেলের জবানবন্দি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সম্পত্তির লোভে বাবাকে অপহরণ করার পর ওষুধ খাইয়ে অজ্ঞান করার পর গলায় গামছা পেচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মোঃ আনোয়ার নামের এক ব্যক্তি।

রবিবার (২ নভেম্বর) চট্টগ্রাম আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

জবানবন্দি দেওয়া আসামির নাম মো. আনোয়ার (৪০)। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার মীর মজিবুর রহমান খানের ছেলে।

সম্পত্তির লোভে বাবা মীর মজিবুর রহমান খানকে (৭০) হত্যা করে লাশ গুম করেন। এর আগে গতকাল শনিবার বিকেলে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা হত্যার দায় স্বীকার করেন আনোয়ার।

বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, বাবাকে হত্যার পর আনোয়ার বাবার লাশ গুম করেন। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা রজু করা হয়। যার মামলা নং – ০৭।

এরপর ছায়া তদন্ত করে পিবিআই বুঝতে পারে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...