সোমবার, ১৫ জুন ২০২৬

বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায়।

রোববার ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “বাস্তবায়ন আর পারস্পরিক জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।”

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, ১০০ শতাংশ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ‘ফ্রি অব চার্জ’ আমদানিতে কোটার বিধান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে নীতিতে অন্তর্ভুক্ত হবে। এ পদক্ষেপে রপ্তানিমুখী শিল্পের ব্যয় কমবে ও প্রতিযোগিতা বাড়বে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, ঝুঁকি ব্যবস্থাপনা সফ্‌টওয়্যার চালু ও বিপজ্জনক পণ্যের সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বিজনেস পোর্টালের দ্বিতীয় ধাপ ডিসেম্বরের মধ্যে চালুর কথা রয়েছে, যাতে ২৯টি সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক বন্দরের আশপাশের শাখায় রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করেছে এবং ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

বিডা এখন মাসিকভাবে সব বিনিয়োগ সংস্থার প্রকল্প তথ্য সংগ্রহ করছে, যাতে বিনিয়োগ প্রবণতা ও বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণ করা যায়।

ডিসেম্বরে বিডা, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে কার্বন বাণিজ্য ও টেকসই বিনিয়োগবিষয়ক কর্মশালা আয়োজন করা হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...