শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাসের হেলপার ফুল মিয়া হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ফুল মিয়া হত্যা মামলার পলাতক আসামি মো. আলমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো-বায়েজিদ থানাধীন মাইজপাড়া এলাকার মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও মো. আব্দুল মাবুদের ছেলে সাখারা (৩২)। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার ছিলেন। তবে তিনি বায়েজিদ থানাধীন মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন। তিনি যে বাসায় থাকতেন তার মালিক মোবারক হোসেনের সাথে ফুল মিয়ার পানি এব বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোবারক ও তার অন্যান্য সহযোগীরা ফুল মিয়াকে মারদার করে। পরে মোবারকরা তার তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমের মৃতদেহ কৌশলে মেডিকেল থেকে নিয়ে বাসার নিচ তলায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার আসামি চাঁন্দগাও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ৮টায় অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আলমের দেওয়া তথ্যমতে মৌলভীপুকুর পাড়া রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে সাখারা নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বায়েজীদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...