শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা আনা হবে: মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যে সোমবার চসিক এবং বি ট্র্যাক সলিউশন্স ও মাইলেজের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রযুক্তিনির্ভর প্রশাসনই সময়ের দাবি। আমরা চাই বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে যাতে প্রতিষ্ঠানগুলো সহজে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারে। এতে রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি দুর্নীতি ও হয়রানি কমে আসবে।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্যাক্স সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা রিয়েল-টাইম তথ্য পাবে।
চুক্তির কার্যপরিধি অনুযায়ী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক স্থাপনাসমূহের হোল্ডিং ট্যাক্স সংগ্রহ কার্যক্রমকে ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবস্থায় রূপান্তর করা হবে। সফটওয়্যারটি রিয়েল-টাইম রিপোর্টিং, ডেটা বিশ্লেষণ ও ট্র্যাকিং সুবিধাসম্পন্ন হবে। এছাড়া নাগরিকরা অনলাইন ট্যাক্স পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এটিএম বা ক্যাশ কাউন্টারের মাধ্যমে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
বি ট্র্যাক সলিউশন্সের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর সিদ্দিকী এবং হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। মাইলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ইঞ্জি. তাহসিন-উল-ইসলাম, পরিচালক রিয়াসাত ইসলাম ফারদিন, ব্যবস্থাপনা পরিচালক আবরার রাফিদ চৌধুরী ও প্রধান তথ্য কর্মকর্তা আখইয়ার নূর।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...