শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মো. মাহবুব আলমকে (৪৩) নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ রোববার ভোররাতে চান্দগাঁও থানার ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডবলমুরিং এলাকার বাসিন্দা মো. মাহবুব আলমকে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামি মোহাম্মদ মাহবুব আলম নগরের চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে, সিডিএমএস পর্যালোচনা করে মো. মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় নাশকতা এবং মাদকের ৬টি মামলার তথ্য পাওয়া যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে নগরের পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। এক পর্যায়ে উপস্থিত কয়েকজনের সাথে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে হাতকড়াসহ গাড়ি থেকে পালিয়ে যায়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...