বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

স্তন ক্যানসার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন সিএমপি’র তিন শতাধিক নারী পুলিশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন শতাধিক নারী সদস্যকে নিয়ে এক সভা ও হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সিএমপির মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নিস্কৃতি চাকমা।

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং মহিলা শল্য চিকিৎসক দলের প্রধান ডা. সায়রা বানু শিউলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর এবং সিএসসিআর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমান ও প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে নিস্কৃতি চাকমা বলেন, “এই আয়োজনের মাধ্যমে উপস্থিত পুলিশ সদস্যরা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আরও সচেতন হবেন। সময়মতো রোগ নির্ণয় করা গেলে স্তন ক্যানসারে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।” তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি চিকিৎসক দল উদ্বুদ্ধকরণ আলোচনা, ভিডিও প্রদর্শনী এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে স্তন ক্যানসার সার্জারির ব্যবস্থা করা হয়েছে। অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, অক্টোবর মাসব্যাপী সিটি মেয়রের সুপারিশক্রমে স্তন ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন সেট, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি...

ধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

সর্বশেষ

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

ধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...