শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পোলিও নির্মূলে রোটারি ক্লাব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে–রোটারি পোলিও দিবসে র‌্যালি শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র থেকে শুরু হয়ে লালখানবাজার, কাজীর দেউড়ি মোড় হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা কোঅর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপসা এসিস্ট্যান্ট কান্ট্রি কো–অর্ডিনেটর পিপি এস কে আজিম পিন্টু, রিপসা কোডিনেটর পিপি আজিজুল হক, পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি মোহাম্মদ মনিরুজ্জামান, রিপসা ডেপুটি কোঅর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, পিপি হাসিনা আক্তার লিপি, সিপি মোঃ ইব্রাহিম হাসান, সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, রেজিস্ট্রেশন চেয়ার পিপি সুদীপ কুমার চন্দ। অনুষ্ঠানে শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। র‌্যালির শুরুতে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পোলিও নির্মূলে রোটারি ক্লাব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আশা করেন পোলিওর মত আর একটি জটিল রোগ নির্মূলের জন্য নতুন করে পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্বের মাত্র দুইটি দেশে পোলিও রোগী আছে।

আশা করছি ২০২৫ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব হবে। অনুষ্ঠানে রোটারিয়ান পিপি এ এস কে আজিম পিন্টু পোলিও ফান্ড ৫০০ ডলার সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন। তিনি আরো অর্থ অনুদান প্রদান করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...