শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভাটিরটেক চৌমুহনী বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

নুশরাত রুমু, নোয়াখালী থেকে
- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালী সদর উপজেলায় ভাটিরটেক চৌমুহনীতে একটি গুরুত্বপূর্ণ বাজার বসে। এখানে প্রচুর লোক সমাগম হয়। কিন্তু বেশ কিছু অবৈধ স্থাপনার কারণে এখানে যানজট লেগে থাকে।
নোয়াখালীর ভাটিরটেক চৌমুহনী বাজারে যানজট কমানোর জন্য প্রধান সড়কের আশপাশের যেসকল অবৈধ দোকানপাট রয়েছে জেলা প্রশাসন ঐ সকল ফুটপাতের দোকানগুলো উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করেছে।
মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ১১টা থেকে এই উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে বলে বিষয়টি জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

এছাড়া বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রমকালে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,পুলিশ,আনসার ব্যাটালিয়ন,বাজার কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,সদর উপজেলার যে সকল বাজারগুলোতে অবৈধভাবে রাস্তার দুইপাশে সরকারি জায়গা দখল করে বসে আছে ঐ সকল দোকানপাট বা, ফুটপাতের বসা দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেন জেলা প্রশাসক। এরপর আবারও যদি অবৈধ স্থাপনা বসে তাহলে এই উচ্ছেদ কার্যক্রমও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...