শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ৬০ হাজার ৪৮০ কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে তিনটি কন্টেইনারে ৬০ হাজার ৪৮০ কেজি আমদানি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট তথা ঘনচিনি আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ১৬ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

পরে, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং চট্টগ্রাম কাস্টমস হাউস যৌথভাবে অভিযান চালিয়ে তিনটি কনটেইনার থেকে এ ঘনচিনি আটক করে।

পণ্য চালানটি খালাসের জন্য উত্তর কাট্টলীর গোল্ডেন কন্টেইনার লিমিটেড পর্যন্ত নেওয়া হয়েছিল।

কাস্টমস সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় রাজধানীর মতিঝিল এলাকার প্রতিষ্ঠান এইচ পি ইন্টারন্যাশনালের একটি চালান থেকে। প্রতিষ্ঠানটি চীন থেকে সোডা অ্যাশ লাইট ঘোষণায় তিনটি কনটেইনার আমদানি করে।

গত ১৬ আগস্ট এ সব কনটেইনার চট্টগ্রাম বন্দরে আসে। পরবর্তীতে খালাসের জন্য এগুলোকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার গোল্ডেন কনটেইনার ডিপোতে নিয়ে যাওয়া হয়।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউস কর্তৃপক্ষ চালান খালাস স্থগিত করে এবং গত ১৬ সেপ্টেম্বরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয়।

পণ্যের নমুনা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব ও কাস্টমস হাউস, চট্টগ্রামের ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। তিনটি ল্যাবের পরীক্ষায়ই পণ্যটি ঘনচিনি হিসেবে নিশ্চিত হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, জুস, চকলেট ও শিশু খাদ্যে এটি ব্যবহার করা হয়। তবে জনস্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ক্ষতিকর, যা ক্যান্সার, কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে।

এজন্য সরকার আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী ঘনচিনি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী নিষিদ্ধ পণ্য আমদানির অপরাধে চালানটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য প্রায় দুই কোটি টাকা এবং প্রযোজ্য শুল্ক-করহার ৬১ দশমিক ৮০ শতাংশ।
এ চালান আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...