শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক সাইফুল ইসলামের যোগদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাইফুল ইসলাম।

আজ রবিবার (১৯ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের জন্য সাইফুল ইসলাম ইতোমধ্যে একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত।

সাইফুল ইসলাম বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে।

কেবল মাঠ প্রশাসনেই নয়, তিনি কেন্দ্রীয় প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)–এর বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক এনালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এই অভিজ্ঞতা তাকে অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম করে।

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের পর সাইফুল ইসলাম চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী। এই জেলার উন্নয়ন ও সেবাখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে আমরা সকল সম্মানিত নাগরিকদের সহায়তা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও সম্মানিত নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আরও উন্নত, বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি বিধি-বিধান মেনে পেশাদারীত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।”

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন মাত্রা যুক্ত হবে বলেই ধারণা করছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...