শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ৮০ রাউন্ড গুলি, স্টান গানসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি–উত্তর-দক্ষিণ) বিশেষ অভিযানে ৮০ রাউন্ড তাজা গুলি, একটি বৈদ্যুতিক স্টান গান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ইয়াবা ও একাধিক মোবাইল ফোনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে ডিবির টিম ৪। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিয়োজিত) মো. ইকবাল হোসেন।

গ্রেপ্তার দুইজন হলেন—মো. শাহজাহান (৪৫), পিতা মৃত আবুল হাসেম, ফটিকছড়ির জাহানপুর এলাকার বাসিন্দা, বর্তমানে অক্সিজেন কাঁচাবাজার এলাকায় বসবাসরত; এবং মো. লোকমান (৪৫), পিতা মৃত মো. মুছা, গ্রামের বাড়ি হাটহাজারীর উত্তর মাদার্শা, বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসকারী।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০ রাউন্ড গুলি, ২০টি ইয়াবা ট্যাবলেট, একটি বৈদ্যুতিক শক স্টান গান, পাঁচটি মিনি মোবাইল ফোন, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল (চট্টমেট্রো-হ-১৯-৯৪৯৮) ও একটি সিলভার রঙের টয়োটা প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১২-৪৪৮৬)।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।

সিএমপির এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...